
সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিং।
ময়মনসিংহ সিটির ১৯ নং ওয়ার্ড বলাশপুর রেলওয়ে পরিত্যাক্ত পাওয়ার হাউজ কলোনীতে এবং কলোনীর সামনে রেলওয়ে লাইনে রাস্তায় পেশাদার চিহ্নিত গাঁজা ব্যাবসায়ী নিন্দুলী ও তার ছেলে সেলিম দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় পাইকারী ও খুচরা গাঁজা ব্যাবসা করছে বলে স্থানীয়রা অভিযোগে জানিয়েছে।
জানাগেছে নিন্দুলী ও তার ছেলে সেলিম রেলওয়ে কোয়াটারের পরিত্যাক্ত বাসা জবর দখল করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনৈক লোক ম্যানেজ করে রাতদিন গাঁজা ব্যাবসা করলেও এলাকার কেউ কোন প্রকার প্রতিবাদ করার সাহস পায়না বলেও অভিযোগে প্রকাশ, নিন্দুলীর ছেলে সেলিম এলাকার একজন চিহ্নিত দাঙাবাজ তাই তাকে সবাই ভয়পায়, নিন্দুলী ছদ্মবেশে বাচ্চা কোলে নিয়ে মরাখলা ঈদগাহ মাঠ, সহ স্থানীয় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গাঁজা বিক্রি করছে।
বিষয়টি কোতোয়ালী মডেল থানার স্বনামধন্য ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম এবং ডিবি পুলিশের ওসির হস্তক্ষেপ প্রয়োজন বলে স্থানীয় জনমনে জোরদাবি উঠেছে ।