1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নানাবিধ অপকর্মের অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা বিএনপির পক্ষ থেকে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এবং উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম স্বপন।

জানা গেছে, গত ৩০ আগস্ট লামচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ৩১ আগস্ট উপজেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায়, জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর নির্দেশে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা অপকর্মে জড়িত কারও প্রতি কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলার পরই দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে, পদমর্যাদা যাই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ মাসুদ রানা মনি রামগঞ্জ লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-০৪-০৯-২৫ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ