ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল ৫ ঘটিকার সময় ফুলপুর উপজেলার কোট ভবন এর সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালীটি বের হয়ে ফুলপুর পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফুলপুর গোল চত্তর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,ফুলপুর তারাকান্দার সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদার ।
এসময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন,যুগ্ম আহবায়ক একে এম সিরাজুল হক,যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক,সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক রুবেল,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম সাদেকুল হক সাদেক, সহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক-সদস্যবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সহ সকল অঙ্গ -সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকাল পাঁচটায় মূল প্রোগ্রাম হলেও দুপুর এর পর থেকেই পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ফুলপুর কোট বিল্ডিং চত্বরে জমায়েত হতে শুরু করে মূল প্রোগ্রাম শুরুর পূর্বেই অনুষ্ঠান স্থল লোকে লোকারণ্য হয়ে যায়।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগনের দল বিএনপি সব সময় জনগনের অধিকার আদায়ের রাজনীতি করে। যার ফলে বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের সময়ে আন্দোলন সংগ্রাম করতে যেয়ে আমাদের নেতাকর্মীরা জেল জুলুম সহ্য করেছে রিমান্ডে গিয়েছে তারপরও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয়নি। আমাদের যে সকল নেতাকর্মীরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে যেয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমরা তাদেরকে যথাযথ মূল্যায়ন করব । তিনি আরো বলেন আমরা মিছিল মিটিং করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে নিয়ে আসিনা। ফুলপুর তারাকান্দায় এমন নেতাও রয়েছে যারা পূর্বধলা নেত্রকোনা দুর্গাপুর থেকে লোক ভাড়া করে এনে ফুলপুর তারাকান্দায় মিছিল মিটিং করে। আমি তাদেরকে বলবো এই সমস্ত ধান্দাবাজির রাজনীতি বাদ দিয়ে নিজ এলাকায় জনগণ এর কাছে আসুন তাদের সাথে মিলে মিশে রাজনীতি করুন। তিনি আরো বলেন গত কিছুদিন পূর্বে এইখানে দাঁড়িয়ে একজন নেতা প্রশাসনকে গালিগালাজ করা সহ হুমকি প্রদর্শন করেছে ভবিষ্যতে যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে এরকম ধরনের কাজ করে আপনারা তার কঠোর প্রতিবাদ করবেন। প্রধান অতিথি কতক নেতাদের বিষয়ে বলেন কিছু মানুষ আছে যারা দুধের মাঝেও কাটা বাছে তারা জানে দুধের মধ্যে কোন কাটা থাকে না দুধ একদম স্বচ্ছ। অথচ তারা বিভিন্ন চাঁদাবাজ সন্ত্রাস এর পৃষ্ঠপোষকতা করে। মনোনয়ন বিষয়ে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব।