জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফি ও সদস্য সচিব ইউসুফ আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক আঃ রহিমসহ কৃষক দলের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, “বিএনপি এদেশের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং কৃষকসহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কৃষক দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।