1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর গাংনীতে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর গাংনীতে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর-২০২৫ বিকেলে মেহেরপুর গাংনীতে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হােসেন।
তিনি প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে আরাে বলেন,আপনারা আরও স্বচ্ছ হউন, যদি মনে করেন আমরা কিছু বুঝতে পারিনি, তবে সেটা আপনাদের ভূল হবে, বিসিএস দিয়ে যারা এখানে এসেছেন, আমরা ৪০ বছর বিসিএস পড়ছি, মানুষকে পড়াচ্ছি, সেই যোগ্যতা নিয়েই আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি।
তিনি আরো বলেন, ১৭ বছর জেল খেটেছি, ১৯টি মামলার আসামি হয়েছি, এর মধ্যে ৫টি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেয়া হয়েছিল,ভাগ্য ভালো, মায়ের দুধের জোরে একজন উকিলের পরামর্শ নিয়ে আপিল করেছিলাম বলেই আজও বেঁচে আছি, দেশে অনেক নেতাকর্মীর জেল হতে দেখেছি, এর একটাই কারণ স্বৈরাচারী হাসিনা সরকারের ষড়যন্ত্র।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও গাংনী মহিলা ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ নাসির উদ্দীন।
এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাজিদুর রহমান বুলবুল, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী থানা বিএনপির সাবেক সদস্য নূর ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান টমা, কাথুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক উপ-দপ্তর সম্পাদক সাহিনুর রহমান, সাবেক ইউপি সদস্য লিটন, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক সুমন, জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুর মতিনসহ জোলা,উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ