1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবির আটাপুর ইউনিয়নে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবির আটাপুর ইউনিয়নে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

 

মোঃ আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩ সেপ্টেম্বর) বাদ মাগরীব এ সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আটাপুর ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হামিম হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাকিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, পাঁচবিবি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম মাস্টার।

এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহাবুবুর রহমান ও ইউনিয়ন সেক্রেটারী আনিছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন এবং সার্বিক প্রস্তুতির উপর গুরুত্বারোপ করেন। একইসাথে কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও সত্যের সংগ্রামে অবিচল থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ