1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নারায়ণগঞ্জের সন্ত্রাসী শুটার রিয়াজ গোয়াইনঘাটে আটক! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সন্ত্রাসী শুটার রিয়াজ গোয়াইনঘাটে আটক!

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

 

গোয়াইনঘাট প্রতিনিধি :

 

সিলেটের গোয়াইনঘাটে শিশু অপহরণকারী সন্দেহে হত্যা, চাঁদাবাজি, অস্র ও মাদকসহ প্রায় ২০টি মামলার আসামী, নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে র‍্যাব-পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে।

 

বুধবার ৩ সেপ্টেম্বর বিকাল আনুমানিক সাড়ে তিনটায় গোয়াইনঘাট উপজেলার  আলীরগ্রাম দিয়ে গ্রেফতার এড়াতে তার নিজের শিশু সন্তানদের নিয়ে গ্রামের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। গ্রামবাসী শিশু অপহরণকারী সন্দেহ করে মাইকে ঘোষণা দিয়ে তাকে আটক করলে গোয়াইনঘাট থানা পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে যায়। মধ্যখানে গোয়াইনঘাট থানা পুলিশ ও গ্রামবাসীর মধ্যে শীর্ষ সন্ত্রাসী রিয়াজকে নিয়ে ভুল বোঝা বুঝির সৃষ্টি হয়।শেষে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনা স্হলে উপস্থিত হয়ে গ্রামবাসীর কাছে ভুল বোঝাবুঝির বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।জানা যায়, নারায়নগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের অবস্থান ট্রাকিং করে জাফলং মামার দোকান তার অবস্থান পাওয়া যায়। এর আগে জৈন্তাপুরের ৪নং বাংলা বাজার থেকে র‍্যাব তাকে আটককালে এক র‍্যাব সদস্যদকে আহত করে পালিয়ে গোয়াইনঘাট  আলীরগ্রামে জনতার হাতে আটক হয়।

 

গোয়াইনঘাট পুলিশ জানায়, হত্যা, খুনসহ প্রায় ২০টি মামলার আসামি নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। তার বিরুদ্ধে নারায়ানগঞ্জে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে র‍্যাব তাকে আটক করেছিল। সেসময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো দেশীয় অস্ত্র, একটি মোটর সাইকেল এবং ছয়শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছিল।

 

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম জানান, শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ানগঞ্জে হত্যাসহ ২২টি মামলা রয়েছে। বিষয়টি নারায়ানগঞ্জ থানাপুলিশকে অবগত করা হয়েছে। তারা সিলেটে আসছে। সে বর্তমানে গোয়াইনঘাট থানা হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ