1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আওয়ামী লীগ নয় নিজেকে বিএনপি'র নেতা হিসাবে দাবি করে সংবাদ সম্মেলন করলেন নুর মাতুব্বার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আওয়ামী লীগ নয় নিজেকে বিএনপি’র নেতা হিসাবে দাবি করে সংবাদ সম্মেলন করলেন নুর মাতুব্বার

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

 

মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:

আওয়ামী লীগের নেতা নয় বিএনপি নেতা বলে দাবি করেছেন ফরিদপুরের সালথা উপজেলার গট্টি এলাকার আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা নুরু মাতুব্বর। তিনি আড়ুয়াকান্দি গ্রামের মৃত হাশেম মাতুব্বারের বড় ছেলে।নুরু মাতুব্বর ইউনিয়নের বিএনপি’র সহ-সভাপতি ছিলেন বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার মাদ্রাসা গট্টি মোড়ে নিজস্ব কার্যালয় এ সংবাদ সম্মেলনের সাংবাদিকদের কাছে বক্তব্য সময় বলেন, আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটিতে ছিলাম। সেখানে আমি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে। এরপর আওয়ামী লীগের চাপ অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় জেল খেটেছি। আমাকে চাপে ফেলে তাদের গ্রাম্য দলে মিশতে বাধ্য করেছে। আমি কখনোই আওয়ামী লীগ করি নাই। মরহুম কে এম ওবায়দুর রহমানের একজন বিশ্বস্ত কর্মী ছিলাম। তিনি আমার বাড়িতে অনেক বার এসেছেন, এমনকি আমার মায়ের হাতের তৈরি করা পিটাপুলিও খেয়েছেন।

একটি কুচক্রী মহল আমাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে আমাকে রাজনৈতিক ভাবে স্থপতি পূর্ণ করার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের কাছে বিচার চাই। আমার আওয়ামী লীগের কোন কমিটিতে নাম নেই। আর যদি আমার অজান্তে কোন কমিটিতে নাম থাকে আজ থেকে তা আমি প্রত্যাহার করলাম। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসাক মাতুব্বর, সাহেদ মীর, আখতার খান, শুকুর খান, পাঞ্জু মাতুব্বরসহ স্থানীয় কয়েকশো নেতা কর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ