1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মেহেরপুর বিএনপির দুইগ্রুপের মধ্যে কাটাকাটির জেরধরে মাসুদ অরুণের কর্মী মফেজ আলী নিহত- আটক-৩ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুর বিএনপির দুইগ্রুপের মধ্যে কাটাকাটির জেরধরে মাসুদ অরুণের কর্মী মফেজ আলী নিহত- আটক-৩

মেহেরপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে বিএনপির দুপক্ষের সমর্থকদের বাকবিতন্ডার মাঝে পড়ে মফেজ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন, নিহত মফেজ আলী মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে, মঙ্গলবার ২ সেপ্টেম্বর-২০২৫ দিবাগত রাত ৯ টার দিকে কালিগাংনী গ্রামের ঘোনারমোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ আটক করে,
স্থানীয়রা জানান, চা এর দোকানে স্থানীয় মেহেরপুর-১ আসেনর সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নেতা ইউপি সদস্য কাসেম আলী ও মেহেরপুর আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুলের কর্মী সাবদার আলীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়, এক পর্যায়ে তাদের মধ্যে কিল-ঘুষি শুরু হয়,এসময় মাসুদ অরুণের কর্মী নিহত মফেজ আলীকে সামনে পেয়ে কামরুলের কর্মী সাবদার আলী তার বুকে লাথি মারলে মাটিতে পড়ে যায়,পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,মেহেরপুর থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন, এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ আটক করেন, আটক কৃত্বরা হলেন, শুকুর আলীর ছেলে প্রবাসফেরত জিনারুল ইসলাম, সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান।
ঘটনার তদন্ত চলমান রয়েছে,ময়নাত দন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সদর থানা অফিসার ইনচার্জ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ