1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় উৎসবমুখর পরিবেশে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ হাবিব আমজাদ মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

 

 

মোঃ হাবিব আমজাদ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজার চৌরাস্তায় এসে শেষ হয়। এতে নেতা কর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক ধানের শীষ। শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডা.ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে আহ্বান জানান জানেন বক্তারা। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ