1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বীরগঞ্জে কৃষকদের সঙ্গে বাংলা-শেপ প্রকল্পের মতবিনিময় সভা, - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে কৃষকদের সঙ্গে বাংলা-শেপ প্রকল্পের মতবিনিময় সভা,

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

 

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের

বীরগঞ্জে ক্ষুদ্র উদ্যান ফসল উৎপাদনকারী কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বাজারমুখী কৃষি ব্যবস্থাপনা উন্নয়ন (বাংলা-শেপ) প্রকল্পের চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের হাবলুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা হয়।

সভায় প্রধান আলোচক ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের দারিদ্র্য বিশ্লেষণ ও পরিবীক্ষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মুনিরা বেগম। আরও বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব (জাপান-২ শাখা) ফাতেমা বেগম, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ অধিশাখার যুগ্মসচিব শাহীন আখতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. আব্দুস সাত্তার, বাংলা-শেপ প্রকল্পের পরিচালক মো. হুমায়ুন কবীর, জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজ উদ্দিন, ডিডি পরিচালক আফজাল হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।

কর্মসূচিতে স্থানীয় কৃষক গ্রুপের সদস্যরা উপস্থিত থেকে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে মতামত তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ