1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই দোকানদারকে জরিমানা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই দোকানদারকে জরিমানা

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

 

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর শহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, নিষিদ্ধ পণ্য, মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপের সঠিকতা যাচাই করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে ওজনে কম দেওয়া ও মানহীন পণ্য বিক্রির অভিযোগে দুই দোকানদারকে ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রতিনিধি এবং পাঁচবিবি থানা পুলিশের একটি টিম।

উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ