1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, গনসংযোগকালে ডাঃ আব্দুল বারী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, গনসংযোগকালে ডাঃ আব্দুল বারী

হাফিজুর রহমান বাগমারা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

 

হাফিজুর রহমান
বাগমারা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর বাগমারায় নিয়মিত গনসংযোগ কর্মসূচি করে যাচ্ছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী।তারই ধারাবাহিকতায় বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নরদাশ ইউনিয়নে গনসংযোগ করেন তিনি।

জানা গেছে, বুধবার বিকেলে সমর্থকদের সাথে নিয়ে নরদাশ বাজার সহ ইউনিয়নটির বিভিন্ন জায়গায় যান এবং স্থানীয় ভোটারদের সাথে কথা বলেন। এসময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং স্থানীয় বিভিন্ন বিষয়ে আলাপ করেন। ডাঃ আব্দুল বারী আগামী নির্বাচনে নরদাশ ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়ে বলেন, আমরা আপনাদের সঙ্গে নিয়ে দূর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটাতে চাই। দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতি তে বিশ্বাস করিনা, আমরা সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করতে চায়।

গনসংযোগে ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, তাহেরপুর পৌর আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, শূরা ও কর্মপরিষদ সদস্য শাহ হোসাইন মোহাম্মদ বুলবুল, গোলাম মোর্তোজা হোসেন, শহীদুজ্জামান মীর, নরদাশ ইউনিয়নের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন, সেক্রেটারি আল মামুন, জামায়াত নেতা মাস্টার আনিসুর রহমান, অধ্যাপক আব্দুস সালামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারার বিভিন্ন এলকার জনসাধারণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ