1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সখিপুরে একের পর এক চুরির ঘটনা ঘটেই যাচ্ছে আতঙ্কে দিশেহারা সাধারণ জনগন। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সখিপুরে একের পর এক চুরির ঘটনা ঘটেই যাচ্ছে আতঙ্কে দিশেহারা সাধারণ জনগন।

মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একের পর এক চুরির ঘটনা ঘটে যাচ্ছে আতঙ্কে দিশেহারা জনসাধারণ। কিছুদিন পরপর উপজেলার কোন না কোন গ্রামে এ ধরনের চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষের প্রশ্ন এত চুরির ঘটনার পরেও পুলিশ কোন চোরকে ধরতে পারছেনা কেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী মধ্যপাড়া শেরে বাংলা মাঠের পূর্ব পাশে আমান উদ্দিনের ছেলে পারভেজ আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।পারভেজ আহমেদ একজন সিঙ্গাপুর প্রবাসী। পারভেজ আহমেদের মা পারভিন আক্তার বলেন রাতের খাবার খাওয়ার পর আমরা সকলেই ঘুমিয়ে পড়ি রাত আনুমানিক ৩ টার দিকে ঘুম ভাঙলে দেখতে পায় আলমারির দরজা খোলা মেঝেতে গহনার বক্স ও কাপড় চোপড় পরে আছে। দরজা খুলতে গেলে দেখি বাহির থেকে দরজা আটকানো পরে ডাকাডাকি করলে আশেপাশের লোকজন এসে দরজা খুলে দেয়। পারভিন আক্তার বলেন আলমারিতে রাখা নগদ ৪০ হাজার টাকা,৫ ভরি স্বর্ণ, ৪ ভরি রুপা দুটি মোবাইল ফোন সহ দুটি মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকার মতন।

পারভিন আক্তার সহ সখিপুরের সকল মানুষ নিরাপত্তা চাই প্রশাসনের কাছে আর যেন কোন পরিবার এভাবে নিঃস্ব হয়ে না যায় এটাই সখিপুরবাসীর প্রাণের দাবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ