1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগে হিন্দু যুবককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে মুসলিম কিশোরীকে ধর্ষণের অভিযোগে হিন্দু যুবককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে ৭ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে জয় কুরি ও তার ২ সহযোগিকে গ্রেফতার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে “বিপ্লবী তারুণ্য রায়পুর” এর ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিশোরীকে টানা সাতদিন আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা হলেও অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি। এতে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা “ধর্ষক জয় কুড়ির বিচার চাই”, “ধর্ষকের মৃত্যুদণ্ড চাই”, “ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না” সহ বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ