মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ দুলাল আকন্দ। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থানার সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় ওসি মোহাম্মদ দুলাল আকন্দ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করবেন। তিনি আরও আশা প্রকাশ করেন, পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
মনোহরদী থানার অফিসার ও ফোর্সরা নতুন ওসির নেতৃত্বে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।