1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী জয় কুরি পুলিশের অভিযানে আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী জয় কুরি পুলিশের অভিযানে আটক

মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত জয় কুরিকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার ভোরের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করে রায়পুর থানার পুলিশ।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে জয় কুরিকে আটক করা হয়।
পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্তের আটকের খবর পেয়ে ভুক্তভোগী পরিবার স্বস্তি প্রকাশ করেছে। ভুক্তভোগীর এক নিকটাত্মীয় সাংবাদিকদের বলেন, “আমাদের মেয়ের জীবনে যে অন্ধকার নেমে এসেছে তার বিচার চাই। আমরা চাই আদালতের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি হোক।”

এ ঘটনায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করায় ন্যায়বিচারের পথ সুগম হলো। তবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।অতি অল্প সময়ে ধর্ষককে গ্রেফতার করায় রায়পুর থানা পুলিশকে তারা ধন্যবাদ জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ