1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাদক নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে এক যুবকের পায়ের ৫ আঙ্গুল বিচ্ছিন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদক নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে এক যুবকের পায়ের ৫ আঙ্গুল বিচ্ছিন

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

 

 

মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মোঃ বাচ্চু মাতুব্বর (৪০) নামে এক যুবককে কুপিয়ে পায়ের পাঁচটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত বাচ্চু একই এলাকার কাঠালবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাতুব্বরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা ভাগাভাগি ও মাদক সেবন নিয়ে বাচ্ছু মাতুব্বরের সঙ্গে স্থানীয় বাবুল মাতব্বরের অনেকদিন যাবত বিরোধ চলছিল।

এ নিয়ে আনুমানিক তিন মাস আগে বাবুলকে মারধর করেন বাচ্চু। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাত ৮ টার দিকে চাপাতি দিয়ে বাচ্চুকে এলোপাতাড়ি হামলা করে বাবলু। এতে বাচ্চুর ডান পায়ের পাঁচটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার শরীরে বিভিন্ন স্থানেও জখম হয়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, পূর্ব বিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বাচ্চু নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ