1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নওগাঁর মান্দায় *''প্রেস ক্লাব মান্দা"* এর আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় *”প্রেস ক্লাব মান্দা”* এর আহ্বায়ক কমিটি গঠন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

আব্দুল মালেক , মান্দা (নওগাঁ) প্রতিনিধি।

নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে *“প্রেস ক্লাব মান্দা”র* ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। দৈনিক ইনকিলাবের মান্দা প্রতিনিধি খন্দকার আব্দুর রহিমকে আহ্বায়ক এবং এনটিভি অনলাইন, দৈনিক সংবাদ, মানবকণ্ঠ ও ডেইলি অবজারভার প্রতিনিধি সুলতান আহমেদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ রওশন আলম (দৈনিক আমার সংবাদ, জনবাণী ও স্বদেশ বাণী)। সদস্যরা হলেন—
এম. এ. মতিন (দৈনিক বাংলার চোখ, স্টার নিউজ), সোহেল রানা (ফটোসাংবাদিক, দৈনিক বাংলার চোখ), আলামিন হোসেন (ফটোসাংবাদিক), সোহেল রানা (স্বাধীন সূর্য্যদয়), আলামিন ইসলাম (সাপ্তাহিক অগ্রযাত্রা), মাহমুদুল হাসান (দেশের খবর প্রতিদিন)। সভায় সাংবাদিকরা প্রেস ক্লাব মান্দাকে একটি নিরপেক্ষ, শক্তিশালী ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ