1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা কর্তৃক সরকারি খাষ জমি দখল করে বসতঘর,বাথরুম ও টিউবওয়েল নির্মান, রাস্তা বঞ্চিত ২০/২৫ টি পরিবার - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা কর্তৃক সরকারি খাষ জমি দখল করে বসতঘর,বাথরুম ও টিউবওয়েল নির্মান, রাস্তা বঞ্চিত ২০/২৫ টি পরিবার

গোয়াইনঘাট প্রতিনিধি (সিলেট) থেকেঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৯ বার পঠিত

 

গোয়াইনঘাট প্রতিনিধি (সিলেট) থেকেঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেকেরখাল গ্রামে ইয়াকুব আলীর পুত্র এবং তোয়াকুল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বিগত সরকারের আমলে জোর পূর্বক ১নং খাষ খতিয়ানের অন্তর্ভুক্ত গ্রামবাসীর যাতায়াতের একমাত্র রাস্তার উপর বসতঘর, বাথরুম ও টিউবওয়েল নির্মান করেছেন। এছাড়া আজির উদ্দিন ও আলাউদ্দিন জোরপূর্বক ভাবে রাস্তার উপর বসতঘর নির্মান করেছেন। এতে পেকেরখাল গ্রামের ২০/২৫ টি পরিবার দীর্ঘদিন থেকে রাস্তা বঞ্চিত রয়েছেন। রাস্তা উদ্ধারে গ্রামবাসীর পক্ষে মৃত আব্দুর রকিবের পুত্র দেলোয়ার হোসেন ২০২৩ সালে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিত ২০২৫ সালের জানুয়ারী মাসে মহামান্য আদালত নির্মানাধীন বসতঘর, বাথরুম ও টিউবওয়েল উচ্ছেদ করে রাস্তা উদ্ধাররের জন্য সহকারী কমিশনার ভুমি গোয়াইনঘাটকে নির্দেশনা দেন। আদলতের নির্দেশনার প্রেক্ষিতে সহকারী কমিশনার ভুমি গোয়াইনঘাট, সার্ভেয়ারকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঐ রাস্তা সার্ভে করে সীমান নির্ধারন করেন। কিন্তু দখলকারীরা প্রসাশনের নির্দেশনা উপেক্ষা করে অদ্যবধি পর্যন্ত স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। এদিকে দেলোয়ার হোসেন পুনরায় সিলেটের সাবেক জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ দিলে, জেলা প্রশাসক দ্রুত স্থাপনা উচ্ছেদ ও রাস্তা উদ্ধারের জন্য ইউএনও গোয়াইনঘাট ও সহকারী কমিশনার ভুমি গোয়াইনঘাটকে নির্দেশনা দিলেও অজ্ঞাত কারনে ৬/৭ মাস অতিবাহিত হলেও কাযর্করী কোন প্রদক্ষেপ বাস্তবায়ন হয়নি।
অপরদিকে একই গ্রামের মৃত আব্দুর রকিবের পুত্র সৌদি প্রবাসী আলী হোসেন বাদী হয়ে সিলেটের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবরে স্থাপনা উচ্ছেদ ও রাস্তা উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। সরজমিন গিয়ে দেখা যায় গোয়াইনঘাট-সালুটিকর সড়ক থেকে পেকেরখাল গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের বাড়ি পর্যন্ত ১নং খাস খতিয়ানের ২০ফুট প্রসস্ত একটি রাস্তা যায়। প্রতিমধ্যে একই গ্রামের ইয়াকুব আলীর পুত্র তোয়াকুল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সরকার দলের প্রভাব বিস্তার করে রাস্তার উপর বসতঘর, বাথরুম ও টিউবওয়েল স্থাপন করেন এবং রাস্তার শেষ প্রান্তে মৃত আব্দুল হামিদের পুত্র আজির উদ্দিন ও আলাউদ্দিন আরেকটি বসতঘর নির্মান করেন। এতে পেকেরখাল গ্রামের ২০/২৫ টি পরিবারের প্রায় ২শতাধিক লোকজন স্কুল কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে যাতায়াত করতে বিঘ্ন ঘটেছে, অত্যান্ত কষ্ট করে যাতায়াত করছেন এসব লোকজন। অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান আমি বসতঘর, বাথরুম ও টিউবওয়েল নির্মান করেছি,এসিল্যান্ড এসে মাপযুগ করে আমাকে স্থাপনাগুলো উচ্ছেদ করার জন্য বলেছেন, ইউএনও গোয়াইনঘাট আমাকে ডেকে নিয়ে স্থাপনা উচ্ছেদ করার জন্য বলেছেন। কেন উচ্ছেদ করননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন শেষ প্রান্তে আজির উদ্দিন ও আলাউদ্দিন তাদের স্থাপনা উচ্ছেদ করলে আমিও উচ্ছেদ করব। অভিযুক্ত আজির উদ্দিন জানান সার্ভে করার সময় আমি উপস্থিত ছিলামনা আমি আপত্তি জানিয়েছি এবং পূর্ণ সভের জন্য এসিল্যান্ড বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছি।
জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক জানান আমি লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেব। জানতে চাইলে সহকারী কমিশনার ভুমি গোয়াইনঘাট ওমর ফারুক জানান এবিষয়ে আমার জানা আছে, দু-এক দিনের মধ্যে লোক পাটিয়ে ব্যবস্থা নেব।

ছবিক্যাপশনঃ সিলেটের গোয়াইনঘাটে সরকারি খাস খতিয়ানের রাস্তা দখল করে বসতঘর ও বাথরুম নির্মান করেছেন ছাত্রলীগ নেতা আনোয়ার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ