1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কালিয়াকৈরে প্রথম শিল্পপণ্য ও বাণিজ্য মেলা ২০২৫ শুরু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরে প্রথম শিল্পপণ্য ও বাণিজ্য মেলা ২০২৫ শুরু

মো আবীর হাসান সাভার উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মো আবীর হাসান সাভার উপজেলা প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে এই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা ২০২৫। আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ মেলাকে ঘিরে এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মেলায় স্থানীয় শিল্প প্রতিষ্ঠান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন।

মেলায় প্রদর্শিত হবে বিভিন্ন শিল্পপণ্য, কৃষিজ সামগ্রী, আধুনিক প্রযুক্তি, পোশাক ও গৃহস্থালি সামগ্রী। উদ্যোক্তারা মনে করছেন, এ আয়োজন শুধু ব্যবসা-বাণিজ্যের প্রসারই নয়, বরং সাধারণ জনগণের মধ্যে স্থানীয় পণ্যের প্রতি আস্থা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলা উপলক্ষে এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের আয়োজন কালিয়াকৈরকে একটি নতুন অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতি এনে দেবে।

উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মেলায় সর্বসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ