1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় এক যুবককে আটক করেছে সালথা থানা পুলিশ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সালথায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় এক যুবককে আটক করেছে সালথা থানা পুলিশ

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

 

 

মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং এর দায় সুজন মাতুব্বর (৩০) নামে এক যুবককে আটক করেছে সালথা থানা পুলিশ। গতকাল সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক সুজন মাতুব্বর উপজেলার বিভাগদী গ্রামের জয়নাল মাতুব্বরের পুত্র ও সন্তানের জনক। ইভটিজিং এর শিকার ওই নারী উপজেলার আটঘর ইউনিয়নের বাসিন্দা ও এক সন্তানের জননী।

মামলা সূত্রে জানা যায়, ইভটিজিং এর শিকার ওই নারীর স্বামী দীর্ঘ ৪ বছর যাবত সৌদি আরবে চাকরিরও তো আছেন। আমি বাড়িতে না থাকায় সন্তান নিয়ে একাই বাড়িতে বসবাস করেন তিনি।

গত (২৭ আগস্ট) ওই নারী তার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে সুজন মাতুব্বর বিভিন্ন অশ্লীল ইশারা ইঙ্গিত করতে থাকেন। একপর্যায়ে ওই নারীর ওড়না ধরিয়া টান দেয়। তখন ওই নারী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন তখন সুজন দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সালদা থানায় সুজন মাতুব্বরের নামে একটি ইভটিজিং মামলা দায়ের করেন ওই নারী।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, ইভটিজিং মামলায় আসামি সুজন মাতুব্বর কে গতকাল রাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সুজন মাতুব্বর কে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ