1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভালুকায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভালুকায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সাব্বির (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার ৬ নম্বর ভালুকা ইউনিয়নের বাসিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির স্থানীয় বাসিন্দা হান্নান মুন্সির মেয়ের নাতি।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে অসতর্ক মুহূর্তে সাব্বির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং পরে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় বাসিল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সাব্বিরের অকাল মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় এক প্রতিবেশী বলেন, “এত ছোট একটি শিশুর এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে কষ্ট দিয়েছে।”

ভালুকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা বলেন, গ্রামে পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকেও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ