1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বেলকুচি দৌলতপুর ডিগ্রী কলেজে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেলকুচি দৌলতপুর ডিগ্রী কলেজে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

 

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর ডিগ্রী কলেজে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এক অনন্য ও আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ, দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে বিদায়ী দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আমিরুল ইসলাম খাঁন (আলিম)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ মনোয়ার চৌধুরী (বাবু)।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব দুলাল চৌধুরী।

বক্তব্যে বক্তারা বলেন— একটি শিক্ষা প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন নির্ভর করে শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার ওপর। কলেজ প্রাঙ্গণে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শুধুমাত্র নামাজ আদায়ের সুযোগ তৈরি করবে না, বরং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক চেতনা গড়ে তুলতে ভূমিকা রাখবে।

বিদায়ী শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান মোঃ খবির উদ্দিনের নিষ্ঠা, সততা ও আন্তরিকতা গভীরভাবে স্মরণ করেন বক্তারা। তারা বলেন, তাদের অবদান কলেজের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় সহকর্মী ও শিক্ষার্থীদের আবেগঘন স্মৃতিচারণে পুরো অনুষ্ঠানস্থল গম্ভীর হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, আজিজুল হক পলাশ, মোঃ রফিকুল আলম ফারুক, মোঃ সোহেল রানা বিপ্লব, মোঃ শাহিন বাবু, মোঃ নজরুল ইসলাম জন্টু, মোঃ শাহিদুল ইসলাম, মোঃ আঃ খালেক তোতা, সহকারী অধ্যাপক মোঃ মজিবর রহমান, সহকারী অধ্যাপক মোঃ ছানোয়ার হোসেন, মোঃ রফিকুল আলম, মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে কলেজের নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ