1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মুন টাইমস নিউজে সংবাদ প্রকাশের পর রোকেয়া খাতুনের পাশে মামুন বিশ্বাস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুন টাইমস নিউজে সংবাদ প্রকাশের পর রোকেয়া খাতুনের পাশে মামুন বিশ্বাস

আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

 

আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মুন টাইমস নিউজে সংবাদ প্রকাশের পর বাবাহারা চার সন্তান নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করা রোকেয়া খাতুনের পাশে দাঁড়ালেন সমাজসেবক মামুন বিশ্বাস।

তাদের হাতে তুলে দেওয়া হয় একটি গরু, পরিবারের সকল সদস্যের জন্য নতুন জামা-কাপড় এবং দুই মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার সদাই। যা পেয়ে বেশ খুশি রোকেয়া খাতুন ও তার চার সন্তান।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাতি ইউনিয়নের বাবনঘিয়ালা গ্রামে চার সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপনের সংবাদের খোঁজ পেয়ে ছুটে যান সমাজসেবক মামুন বিশ্বাস। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সহায়তার জন্য পোস্ট করলে সাড়া দেন অসংখ্য মানুষ। সেই সহযোগিতার অর্থ দিয়ে রোকেয়ার হাতে তুলে দেওয়া হয় একটি গরু, পরিবারের সকল সদস্যের জন্য নতুন জামা-কাপড় এবং দুই মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার সদাই। এছাড়াও অবশিষ্ট ২২ হাজার টাকা নগদ অর্থও রোকেয়ার হাতে তুলে দেন মামুন বিশ্বাস।

হঠাৎ করেই এত ভালোবাসা ও সহায়তা পেয়ে খুশিতে আত্মহারা রোকেয়া খাতুন ও তার চার সন্তান। তাদের মুখে ফিরে এসেছে সেই হারিয়ে যাওয়া হাসি।

অন্যদিকে, সন্তানদের লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়ে এক প্রবাসী নাহিদ ইসলাম প্রতিমাসে ২ হাজার টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন, যা পেয়ে স্বস্তি ও আনন্দে মুখে ফুটেছে সন্তানদের।

বাবাহারা চার সন্তানের পাশে সমাজ সেবক মামুন বিশ্বাসের দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসীরাও।

রোকেয়ার পরিবার এখন স্বপ্ন দেখে — সমাজের সবার ভালোবাসা আর সহায়তায় একদিন স্বাবলম্বী হয়ে সবার মুখে গর্বের হাসি ফোটাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ