আব্দুল মালেক, মান্দা (নওগাঁ প্রতিনিধি) :
নওগাঁর মান্দায় ভাঁরশো ইউনিয়নে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । আজ ১ সেপ্টেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে ভাঁরশো ইউনিয়নে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ও সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুল রহমান মকে, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল , যুবদলের সিনিয়র যুগ্ম আনারুল হক, আব্দুল জলিল, আব্দুল মালেক, এনামুল হক মাস্টার সহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।