1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পঞ্চগড়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

পঞ্চগড়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম
পঞ্চগড়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকাল ৪ টায় পঞ্চগড় সদর থানাধীন ১০ নং গরিনা বাড়ি ইউনিয়ন ফুটকিবাড়ী বাজারে পঞ্চগড় সদর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সভায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার, ( ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন।

প্রধান অতিথি পুলিশ সুপার উপস্থিত জনগণের সাথে এলাকার সার্বিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং উপস্থিত জনগণের মাঝে মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, ইভটিজিং, নারী নির্যাতন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপব্যবহার, আত্মহত্যা প্রতিরোধ, কিশোর গ্যাং, সড়ক দুর্ঘটনা, সন্ত্রাস দমন, জঙ্গীবাদ দমন, জুয়া দমন, চুরি, ডাকাতি, ছিতাই প্রতিরোধ, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ব্যবহার সহ সমসাময়িক বিভিন্ন অপরাধের কুফলসহ সচেতনামূলক বক্তব্য প্রদান করেন। এক্ষেত্রে তিনি স্থানীয় জনগণ ও অবিভাবকগণকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন। এসময় তিনি এলাকায় যে কোন অপরাধ সংগঠিত হলে সাথে সাথে পুলিশকে অবহিত করা সহ জাতিয় জরুরি সেবা ৯৯৯ সেবা গ্রহণেরও পরামর্শ প্রদান করেন।

এসময় সভায় বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ