1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বৃদ্ধ নাইট গার্ড কে জবাই করে হত্যা মামলার আসামি আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বৃদ্ধ নাইট গার্ড কে জবাই করে হত্যা মামলার আসামি আটক

পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ে বৃদ্ধ নাইট গার্ড
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে বৃদ্ধ নাইট গার্ড
রফিকুল ইসলাম ডুবু হত্যা মামলার আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি আরমান ইসলাম আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার বাসিন্দা। পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তিনি।

জানা গেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী জানান, আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ছিল ক্লুলেস হত্যাকাণ্ড।
উল্লেখ গত ০৫ অগাস্ট সদর উপজেলার টুনিরহাট বাজারে খড়ির গুদাম ঘরের পাহারাদার রফিকুল ইসলাম ডুবু নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে সাজ্জাদ হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ