1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফুলপুরে নদী ভাঙ্গন ঝুঁকির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপনের উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফুলপুরে নদী ভাঙ্গন ঝুঁকির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপনের উদ্বোধন

ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধ :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধ :

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪ নং সিংহেস্বর ইউনিয়ন এর তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভয়াবহ নদী ভাঙ্গনের মুখে পড়েছে । বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পরিদর্শন ও ভাঙ্গনরোধে জিও ব্যাগ স্থাপনের কার্যক্রম এর উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল১১ টায় তিনি পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিওব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেন। এই কার্যক্রমের মাধ্যমে নদী ভাঙ্গন প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হলো।

এসময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সুপারঃ ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তালুকদার ও হাবিবুর রহমান, পৌর বিএনপির আমিনুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব, সদস্য আজহারুল ইসলাম, যুবদল নেতা হাসানুজ্জামান মুক্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টি নদীর গর্ভে বিলীন হওয়ার পথে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এই উদ্যোগে তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জননেতা মোতাহার হোসেন তালুকদার বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পরিবেশ রক্ষায় কোনো প্রকার অবহেলা করা যাবে না। যতদিন পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান না হয়, ততদিন আমরা পাশে থাকব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ