1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কেশবপুরে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেফতার

ইমাদুল ইসলাম, যশোর ( প্রতিনিধি )
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

 

ইমাদুল ইসলাম, যশোর ( প্রতিনিধি )

যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় খলিলুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করাসহ তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করেছে পুলিশ। সে কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার এক গৃহবধূর বসতবাড়ির শয়নকক্ষের জানালার ছিদ্র দিয়ে কে-বা কারা নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। ওইসময় ওই গৃহবধূ দেখে ফেললে অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে চিরকুট ফেলে রেখে চলে যায় এবং চিরকুটে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ওই নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করেন। এ ঘটনা উল্লেখ করে ভুক্তভোগী নারী অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গত সোমবার (১লা সেপ্টেম্বর) কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২। মামলার পর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে খলিলুর রহমান কে শনাক্ত করে মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক গৃহবধূর দায়ের করা মামলায় তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত স্মার্টফোন ও ধারণকৃত অশ্লীল ভিডিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ