1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে ভোলাকাট ইউনিয়নের বিএনপির প্রতিনিধি নির্বাচনে রহিম সভাপতি হামিদ সাধারণ সম্পাদক নির্বাচিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে ভোলাকাট ইউনিয়নের বিএনপির প্রতিনিধি নির্বাচনে রহিম সভাপতি হামিদ সাধারণ সম্পাদক নির্বাচিত

জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

জেলা প্রতিনিধিঃ

রামগঞ্জে ভোলাকাট ইউনিয়নের বিএনপির প্রতিনিধি নির্বাচনে রহিম সভাপতি হামিদ সাধারণ সম্পাদক নির্বাচিতলক্ষ্মীপুর

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে রবিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রামগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও ভোলা কোট ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম মজুমদার, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং ভাট্টা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ বিএসসি, এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন মোশারফ।নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, রামগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ মারুফ ভূঁইয়া।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ মোজাম্মেল হক মজু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিএস মনোয়ার হোসেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম,উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কানুন, যুগ্ন আহবায়ক আব্দুসসাত্তারমজুমদার,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল হোসেন দুলাল সহ উপজেলা এবং ইউনিয়নের প্রমুখ নেতৃবৃন্দ।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর ।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-০১-০৯-২৫ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ