1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসুদ অরুণের শুভেচ্ছা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসুদ অরুণের শুভেচ্ছা

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
তিনি সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মাসুদ অরুণ বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির অঙ্গীকার নিয়ে বিএনপি আজ ৪৭ বছরে পদার্পণ করছে,এটি কেবল একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং বাংলাদেশের আপামর জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
তিনি আরও বলেন,জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বেই কৃষি বিপ্লব, শিল্পায়ন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, স্বল্প সময়ে তিনি দেশকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করান।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপোসহীন ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার নেতৃত্ব অবিস্মরণীয়, গণতন্ত্রের জন্য তিনি বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন, বর্তমানে তিনি গুরুতর অসুস্থ, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে মাসুদ অরুণ বলেন, তারেক রহমান দেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করে যাচ্ছেন, সরকারের নিপীড়নের কারণে তিনি আজ নির্বাসিত জীবনে রয়েছেন, তবুও দূর থেকে তিনি দলকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ