1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মানিকগঞ্জে আলোচিত হত্যা মামলার আসামিসহ আট ডাকাত গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জে আলোচিত হত্যা মামলার আসামিসহ আট ডাকাত গ্রেপ্তার

মোঃ আসিফুজ্জামান আসিফ:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

মানিকগঞ্জে খুন ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত সরদার ইসমাইলসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। সাভারের নবীনগর ক্যাম্প থেকে পরিচালিত বিশেষ অভিযানে ভোর রাতে সাভারের ছায়াবিথী, আশুলিয়ার খেজুরটেক ও ধামরাইয়ের ছোট চন্দ্রাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ জানায়, গ্রেপ্তারকৃতরা হলো—
১. ইসমাইল ওরফে ইমরান (৪০)
২. মো. মাসুদ রানা (২৯)
৩. মো. ওবায়দুর (২২)
৪. মো. তাওহিদ (১৮)
৫. মো. সুমন (২৭)
৬. মো. মনু (৪৫)
৭. মো. সুরুজ মিয়া (৪৫)
৮. মো. হাবিবুর রহমান হাবিব (৩২)

মামলার এজাহার ও গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৫ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ইসলামনগর গ্রামে ভিকটিম মহর উদ্দীন (৭০)-এর বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করতে যায় একটি সংঘবদ্ধ ডাকাত দল।

ডাকাতরা গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভিকটিম মহর উদ্দীন ও তার বড় ছেলে নূর মোহাম্মদ বাবু (৩০) বাধা দেন। এসময় ডাকাতরা তাদের নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে এবং গরু লুট করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভিকটিম মহর উদ্দীনের অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত আট ডাকাতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ