1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাকৃবি শিক্ষার্থীদের হল ছাড়তে অস্বীকৃতি, প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি শিক্ষার্থীদের হল ছাড়তে অস্বীকৃতি, প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসিক হল বন্ধের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকালে তারা ঘোষণা দেন, কোনো পরিস্থিতিতেই তারা হল ছাড়বেন না।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অন্যায় এবং একতরফা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—কোনো শিক্ষার্থী হল ত্যাগ করবে না, এমনকি নারী শিক্ষার্থীদেরও হলে থেকে আন্দোলনে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ছেলেরা রাজপথে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।

পশুপালন অনুষদের শিক্ষার্থী হিমেল বলেন, সকাল ৮টার পর শিক্ষার্থীরা মার্কেটে সমবেত হবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তিনি আরও জানান, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চলবে। আজ বাকৃবিতে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালিত হবে। কোনো ফ্যাকাল্টিতে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে।”

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বোর্ডের পদত্যাগেরও দাবি জানান।

এর আগে, রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের পর রাতে জরুরি সিন্ডিকেট সভায় বাকৃবিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ