1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবিতে এম,এ গফুর এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবিতে এম,এ গফুর এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাঁচবিবি পাঁচমাথা চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জনাব দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেন।

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কসস্তপপ্রপ্রজনাব আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক চেয়ারম্যান, আওলাই ইউনিয়ন ও সাবেক যুগ্ম আহ্বায়ক, থানা বিএনপি পাঁচবিবি,অধ্যক্ষ নওশাদ আলী, সাবেক সভাপতি, আটাপুর ইউনিয়ন বিএনপি

প্রভাষক মোঃ সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বালিঘাটা ইউনিয়ন বিএনপি,মোঃ মাসুদুর রহমান, সাবেক সভাপতি, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি ,মোহাম্মদ জাহিদুল ইসলাম (রাব্বু), সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি।

বক্তারা তাদের বক্তব্যে দলের প্রতিষ্ঠাকালীন আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দলীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন।

বর্ণাঢ্য র‍্যালিটি পাঁচমাথা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত, শৃঙ্খলাপূর্ণ ও দলীয় ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। নেতারা এ সময় দলের ৪৭ বছরের সংগ্রাম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ