1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গোয়াইনঘাটের ফুলতৈলছগামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোয়াইনঘাটের ফুলতৈলছগামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলা তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম (উত্তর পাড়া) গ্রামের সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী হুসনেআরা বেগম (২৫) এর ঝুলন্ত মরদেহ নিজ বসত গৃহ থেকে উদ্ধার করেছে গোয়াইনঘাটের সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

সরজমিনে জানা যায় ৩০ আগষ্ট (শনিবার) দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় হুসনেআরা তার দুই সন্তান নিয়ে নিজ গৃহে ঘুমায়। যাদের নাম প্রিতি(৪) ও লাবিব(৩)।
পরদিন ভোর সকালে দরজা বন্ধ ঘরে সন্তান দ্বয়ের কান্না শুনে মেয়ের শাশুড়ী ছেলের বউকে ডাকাডাকি করে সাড়া না-পেয়ে পাশের বাড়ির লোকজন এনে দরজার খুলে ঘরের ভিতরে ঢুকলে, হুসনেআরা বেগম বাঁশ-টিনের ঘরের ভিতরের তীরের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে মেয়ের বাড়ির স্বজন এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ৩১ আগষ্ট রবিবার সকাল ১১:০০টায় ভিকটিমের বাড়ি উপস্থিত হয়ে লাশের সুরতহাল রেডি করে ময়নাতদন্তের জন্যে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরন করেন।
তবে উপস্থিত স্থানীয়দের সাথে আলাপ করে ঘঠনায় কোন কারণ জানা যায়নি।

এবিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সাবইন্সপেক্টর শাহাব উদ্দিন সাংবাদিকদের জানান ” আমরা সকাল ৯:০০টার দিকে সংবাদ পেলাম, যে একটা মেয়ে লোক ফাঁস লেগে মারাগেছে স্বামীর বাড়িতে, পরে আমরা আসলাম, এসে আমরা মেয়ের মা-ভাই-বোনের, শ্বশুর-শাশুড়ি উপস্থিততে লাশ নামাইলাম, সুরতহাল রেডি করলাম, এখন ওসমানী হাসপাতালের মর্ঘে পাঠামু, পোস্টমর্টেম রিপোর্ট ও এদের এজাহার সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ