1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আশুলিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আশুলিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আসিফুজ্জামান আসিফ
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার দিয়াখালী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার নিশ্চিন্তপুর আমেনা মসজিদ এলাকার সাহাজ উদ্দিনের ছেলে আবু সিদ্দিক (৪০) ও আশুলিয়ার ধনাইট উত্তরপাড়া এলাকার মমিন উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ওরফে হেলু (৪২)।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার দিয়াখালী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ