1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে পড়ছেন এক প্রেমিকা। রোববার সকাল থেকে ওই বাড়িতে রয়েছে ওই নারী। ঘটনাটি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের।
অভিযুক্ত হাসিবুল শেখ (২১) ওই গ্রামের ই হাবিবুর রহমান ছেলে। আর ভুক্তভোগী মামনি আক্তার (২৫) নগরকান্দা পৌর এলাকার মেরাকান্দা গ্রামের বক্কার মাতুব্বরের মেয়ে। জানা গিয়েছে মামনি আক্তার এক সন্তানের জননী। অনশনে থাকা মাননি আক্তার বলেন, হাসিবুল এর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর ধরে আমাদের সম্পর্ক চলছে, আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে আমার সঙ্গে হাসিবুল একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। আমি হাসিবুল এর নির্দেশে আমার আগের স্বামীকে তালাক দিয়েছে। কিন্তু বর্তমানে আমি তাকে বিয়ের কথা বললে তিনি তালবাহানা শুরু করে। আমি কোন উপায় না দেখে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছি।
তিনি আরো বলেন, হাসিবুল এর জন্য আমি স্বামীকে ছেড়ে চলে আসছি। এ অবস্থায় তিনি আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া কোন উপায় থাকবেনা।

স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে হাসিবুলের বাড়িতে রোববার সরজমিনে গিয়ে, হাসিবুলের বাবা হাবিবুর রহমান অভিষেক সাংবাদিকদের বলেন, আমার ছেলে হাসিবুল বখাটে ও নেশাখোর। মেয়েটির সঙ্গে আমার ছেলের কোন সম্পর্ক আছে কিনা আমার জানা নেই।

অভিযুক্ত হাসিবুল শেখ এখন পলাতক থাকায় এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, এ ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
নগরকান্দা থানার সেকেন্ড অফিসার (এসআই) আমিরুল ইসলাম বলেন, যে তুমি ও ছেলে দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই বিষয়টি পারিবারিকভাবে সমাধান করলে ভালো হয়। তবে এ ব্যাপারে আইনগত সহায়তা চাইলে দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ