
আব্দুল মালেক
মান্দা,নওগাঁ প্রতিনিধি:
৪ নং মান্দা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব সেক্রেটারি জনাব মো: নুর নবীর পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ, মান্দা-৪ আসনে এমপি পদপ্রার্থী খন্দকার মো: আব্দুর রাকিব, তিনি বলেন আগামীর বাংলাদেশে যদি বৈষম্য দূর করতে চান,তাহলে সৎ দেশ প্রেমিক এবং খোদাভীরু মানুষদেরকে সংসদে পাঠাতে হবে।তিনি বলেন বাংলাদেশে চাঁদাবাজ,সন্ত্রাসীদের ঠাই নাই। নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা আমীর মাওলানা মো আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা মো আব্দুর রাকিব,যুব সভাপতি জনাব মো আব্দুল মালেক, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, শ্রমিক সভাপতি মাহবুব মিঠু, ব্যবসায়ী ফোরাম সভাপতি মো আব্দুর রাকিব চৌধুরী, মান্দা সদর চেয়ারম্যান ডা তোফাজ্জল হোসেন, ইউনিয়ন নায়েবে আমীর ক্বারী মোসলেম উদ্দিন,সেক্রেটারি মাওলানা মো আব্দুল আলিম,যুব সভাপতি মো ওয়াহিদুল ইসলাম প্রমূখ।