1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কক্সবাজারে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬০ ইয়াবাসহ আটক ১ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬০ ইয়াবাসহ আটক ১

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একসাথে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর দূর্গারামপুর উত্তরপাড়ার এলাকার মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়া এলাকায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশের সূত্র জানায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলামকে ৩০ হাজার ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উত্তর বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে আরও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম) বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করতে সক্ষম হই। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ