1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মানিকগঞ্জে নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জে নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি,
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

মানিকগঞ্জ প্রতিনিধি,

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

আজ রবিবার (৩১ আগস্ট ২০২৫) বিকেল ৪টায়, জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা গণঅধিকার পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে খালপাড় শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ হাসান আলী ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান।

সভাপতি হাসান আলী বলেন, “দেশের গণতন্ত্রকামী মানুষ আজ নূরুল হক নূরের ওপর হামলায় উদ্বিগ্ন। এই হামলা শুধু একজন নেতার ওপর নয়, এটি পুরো জাতির কণ্ঠরোধের ষড়যন্ত্র। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানাবো।”

সাধারণ সম্পাদক মমিনুর রহমান বলেন, “জনগণের অধিকার আদায়ের আন্দোলন কখনো দমন করা যাবে না। সরকারের পৃষ্ঠপোষকতায় যারা এ হামলা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন—গণঅধিকার পরিষদের সহ-সভাপতি: আশরাফ উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক: সৈকত মাহমুদ,অর্থ সম্পাদক: মোঃ ইমরান হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক: হারুনা আক্তার,নারী বিষয়ক সম্পাদিকা: লাবনী, সদর সভাপতি: মোঃ আরিফ,হরিরামপুর সভাপতি: মোঃ মিলন,সিংগাইর গণঅধিকার পরিষদের সভাপতি: মোঃ আল আমীন দেওয়ান ও হাবিবুর রহমান হাবু,ঘিওর উপজেলার সভাপতি: মোঃ শহীদে হোসেন,জেলা যুব অধিকার পরিষদ সভাপতি: হাফেজ সোহেল রানা, সাধারণ সম্পাদক: শাকিল রানা,শ্রমিক অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক: মোঃ কাইয়ুম মিয়া, অর্থ সম্পাদক: আনু সাঈদ প্রমূখ।
এছাড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, মোঃ তুহিন, মেহদী মিলনসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ প্রতিনিধি
মো: আরিফুর রহমান অরি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ