1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভাঙ্গায় ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ: বিক্ষোভ মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভাঙ্গায় ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ: বিক্ষোভ মিছিল

মোঃ ইলিয়াছ খান :ফরিদপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান :ফরিদপুর জেলা প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিব ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সদস্য মনির হাওলাদার ও ফরিদপুর জেলা জিওপি নেতা এমদাদ শেখের উদোগে ও জেলা জিওপি আয়োজিত আজকের নেতাকর্মীরা ঘণ্টা ব্যাপী ভাঙ্গা-মাওয়া-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত ভাঙ্গার এক্সপ্রেসওয়েতে এ বিক্ষোভ মিছিল করেন থানা ও জেলা গণঅধিকার পরিষদ। মাদানী নগর মোমেনা টাওয়ার সংগঠনের উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভটি শুরু হয়ে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে গিয়ে সড়ক অবরোধ করা হয়। এ সময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আপা গেছে যেই পথে,জাপা যাবে সেই পথে প্রভৃতি সহ নানা শ্লোগান দেয়। গণঅধিকার পরিষদের জেলা সভাপতি মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা কমিটির সহ-সভাপতি রুবেল শেখ,কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হারুনার রশিদ,জেলা ছাত্রী বিষয়ক সম্পাদক সুলতানা ইসলাম, অর্থ সম্পাদক ফিরোজ শেখ, সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ, উপ দপ্তর সম্পাদক সুমন ইসলাম নিরব,ভাঙ্গা উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক আনিসুর রহমান, সদস্য সচিব আতিকুল্লাহ হেলাল, এনসিপির ভাঙ্গা উপজেলা সমম্বয়ক আশরাফ শেখ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বিপুল, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী,ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহ মোঃ আরাফাত, সদরপুর উপজেলা আহবায়ক আসাদুজ্জামান তুষার, নগরকান্দা উপজেলার সদস্য সচিব নাহিদ হাসান, বোয়ালমারী উপজেলা সভাপতি বাবুল শরীফ,সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না, উপজেলার সাধারণ সম্পাদক আবুল কাসেম সহ আরও অনেক অনেক নেতাকর্মী। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অনতি বিলম্বে ভিপি নূরুল হক নূর সহ আহত নেতাকর্মীদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ