1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বীরগঞ্জে রাতের আঁধারে কৃষকের লাউগাছ কাটল দুর্বৃত্তরা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে রাতের আঁধারে কৃষকের লাউগাছ কাটল দুর্বৃত্তরা

মোজাম্মেল হক :বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪১ বার পঠিত

মোজাম্মেল হক :বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের জিয়াখুরী গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা এক কৃষকের লাউগাছ কেটে দিয়েছে। এতে ৫০ শতাংশ জমিতে চাষ করা প্রায় ৩৫০টি লাউগাছ নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক রহিদুল ইসলাম (৩৮) বলেন, ধার-দেনা করে ৫০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন তিনি। আশা ছিল, সামনের মাস থেকে লাউ বাজারে তুলে ঋণ শোধ করবেন। কিন্তু শনিবার গভীর রাতে কে বা কারা সব গাছ কেটে দিয়েছে। সকালে মাঠে গিয়ে এ দৃশ্য দেখে তিনি হতাশ হয়ে পড়েন। তাঁর হিসাব মতে, অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রহিদুল ইসলাম বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। সবে লাউ ধরতে শুরু করেছিল। এখন আমি কীভাবে এই ক্ষতি সামলাব, কীভাবে ধার শোধ করব, বুঝতে পারছি না।’

স্থানীয় কৃষক ইউসুফ আলী বলেন, ‘রহিদুল ভালো মানুষ। ভোরে তাঁর কান্নার আওয়াজ শুনে মাঠে গিয়ে দেখি লাউগাছগুলো কেটে ফেলা হয়েছে।’

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ