1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৪দিন ব্যাপী ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৪দিন ব্যাপী ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)

পিরোজপুরের কাউখালী উপজেলা শ্রীগুরু সঙ্ঘের ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে, কাউখালী শাখা সঙ্ঘের পরিচালনায় ১৩তম বাৎসরিক উৎসব শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫১বিশিষ্ট কমিটির আয়োজনে ২৯ আগস্ট শুক্রবার বিকেলে মাতৃসঙ্ঘ অধিবেশন সূচনা ও বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচির মধ্য দিয়ে ১লা সেপ্টেম্বর সোমবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে। জানা যায় উক্ত গুরুদেব বরিশাল বাখেগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৩৫২ বঙ্গাব্দের ১৩ই ভাদ্র এই দিনে কলকাতায় শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠিা করেন।

কাউখালী শাখা সঙ্ঘ প্রতি বছরের ন্যায় গুরুর কৃপা লাভে, দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব শান্তির কামনায়, ৩০আগস্ট (শনিবার) সকাল ৯ঘটিকায় সঙ্ঘ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পতাকা উত্তোলন করেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও আশ্রম অধ্যক্ষ স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট পরিতোষ সমাদ্দার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউখালী শাখা সঙ্ঘের সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল,কাউখালী শাখা সঙ্ঘের সহ সভাপতি সুব্রত রায়,বঙ্কিম চন্দ্র সাহা,সহ সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা,সাংগঠনিক সম্পাদক বিনয় কৃষ্ণ দাস,প্রচার সম্পাদক মানিক লাল কর প্রমূখ।
সকাল ১১টায় হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে ফল বিতরণ,১১:৩০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,১২:৩০ অসহায় মায়েদের মাঝে বস্ত্র বিতরণ, সন্ধ্যা ৬:৩০ এ সমবেত প্রার্থনা, ৭:৩০ মহতি ধর্মসভা ও রাত ১০ ঘটিকায় শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম যজ্ঞাঅনুষ্ঠানের শুভ অধিবাস এবং রবিবার অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতঃপর আগামীকাল ১লা সেপ্টেম্বর সোমবার সকাল ৬টা থেকে কুঞ্জভঙ্গ,বেলা ১১ঘটিকায় শ্রী শ্রী গুরু পূজা ও ভোগরাগ, দুপুর ১ঘটিকায় মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ