1. admin@doinikbartamansongbadbd.com : admin :
হ্নীলা দমদমিয়া চেকপোস্টে ১০হাজার ইয়াবাসহ আটক-২ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হ্নীলা দমদমিয়া চেকপোস্টে ১০হাজার ইয়াবাসহ আটক-২

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলা দমদমিয়া ২বিজিবি’র চেকপোস্ট হতে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালকসহ আটক ধৃত আসামীদের বিস্তারিত পরিচয় নিম্নরূপ:(ক) মোহাম্মদ রফিক (২৯), পিতা-মৃত হারুন, ১৫ নং জামতলি এফডিএমএন ক্যাম্প, ব্লক-এ/৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার(খ) আবুল কাশেম (২৬), পিতা-মৃত ইউসুফ আলী, গ্রাম-মান্নান মেম্বরপাড়া, পোস্ট-আলীকদম, থানা-আলীকদম, জেলা-বান্দরবান, এই অভিযানটি মাদক পাচারকারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা বহন করে যে, কোনো অপতৎপরতাই বিজিবি’র নজর এড়াতে পারবে না এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে
আজ,৩০ আগস্ট২০২৫ তারিখ আনুমানিক ৩টা৩০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন ২
বিজিবি এর দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা কুতুপালং হতে টেকনাফগামী একটি রেজিঃ বিহীন ‘সিএনজি’ (চেসিজ নং MBX0004CFMF116855 এবং ইঞ্জিন নং অস্পষ্ট) তল্লাশীর জন্য থামায়। সিএনসিজি’টি থামানোর পর, বিজিবি K-9 ইউনিটের দক্ষ সদস্য ডগ ‘মেঘলা’ (বিজিডি-১০৮৯, নারকোটিক্স, মহিলা) তল্লাশি শুরু করলে তাৎক্ষণিকভাবে সিএনজি’র পিছনের সিটের বাম পাশে বসা বস্তাসহ একজন আসনধারীর বস্তায় ক্রমাগত সংকেত দিতে থাকে। একই মুহূর্তে ঐ আসনের আরোহীর সন্দেহজনক আচরণ কর্তব্যরত বিজিবি সৈনিকদের নজরে আসে। পরবর্তীতে সৈনিকরা তাকে এবং বস্তাটি তল্লাশি করে বস্তার ভিতরে রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত সরঞ্জামাদির নিচে লুকানো বিশেষভাবে মোড়কজাতকৃত অবস্থায় ১০,হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। উক্ত সময়ে অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত সিএনজি’র চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দল কর্তৃক তাকে আটক করে। বর্তমানে, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ