1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে-আরিফ সোহেল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে-আরিফ সোহেল

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন আমাদেরকে সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে নিয়ম মেনে যুদ্ধ করতে হবে। আমরা কোন আঞ্চলিক বৈষম্য চাইনা। তিনি প্রশ্ন করে বলেন আপনারা কী এমপি চান না এমএলএ চান? যদি এমএলএ চান তাহলে গণ পরিষদ নির্বাচন দরকার, নতুন সংবিধান দরকার।

তিনি বলেন, এই আলোচনা কিন্তু এখনো চলতেছে ঐক্যমত কমিশনে। বিএনপি বলছে পার্লামেন্টে হবে, আমরা বলছি, না! গণপরিষদ লাগবে। এই আলোচনা কিন্তু এখনো শেষ হইনি, হতাশ হওয়ার কোন কারণ নেই, আলোচনা চলমান রয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যদি আমরা রাজপথে থাকতে পারি, রাজপথে জনগণের শক্তি দেখাতে পারি, ইনশাআল্লাহ আমরা গণপরিষদ আদায় করে নিয়ে আসবো। তিনি সকলকে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান।

এসময় কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মাদ মুরসালিন বলেন, “বিভিন্ন মিডিয়ায় আসন ভাগাভাগির বিষয়ে প্রপাগাণ্ডা চালানো হচ্ছে, এগুলো সব বোগাস আলাপ। আমরা আছি শহীদদের রক্তের উপর দাড়িয়ে। আমাদের যেসমস্ত ভাইবোনেরা আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে সেই বিচার না পাওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যেতে পারিনা। এটা সরাসরি তাদের রক্তের সাথে বেইমানী।”

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এসএম শাহরিয়ার ও কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান জুয়েল, রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক বাবু, মাসুম মিয়া, হাফিজুর রহমান খান, জেলা সদস্য আসাদুজ্জামান, রাজু আহমেদ রাজ্জাক, আইয়ুব আলীসহ কুড়িগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলা শাখার ২ শতাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এছাড়াও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাদ জুমা কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের পক্ষে শহরের পৌরবাজার এলাকায় এক নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন। এসময় তারা কুড়িগ্রামকে আধুনিক, নিরাপদ, কর্মমুখর ও আত্নমর্যাদাশীল জেলা হিসেবে গড়ে তুলতে ড. আতিক মুজাহিদের ১৩ দফা সমৃদ্ধ লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ