1. admin@doinikbartamansongbadbd.com : admin :
তেঁতুলিয়ায় প্রয়াত ৩ জন ইউপির চেয়ারম্যানকে নিয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় প্রয়াত ৩ জন ইউপির চেয়ারম্যানকে নিয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় তিন প্রয়াত চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কর হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এতে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুখের পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন তেতুলিয়ার উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় যে দলটি মন্ডলপাড়া সন্ধানী যুব সংঘ বনাম ভজনপুর মোহামেডান স্পোটিং ক্লাব। উদ্বোধনী এ ম্যাচে ০১-০০ গোলে সন্ধানী যুব সংঘ বিজয় লাভ করে।

অনুষ্ঠানে হুমায়ুন কবিরের সঞ্চালনায় তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়ার
সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, তেতুলিয়া
উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু, বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল প্রমুখ।

এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন খায় খাট পাড়া বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সফিজউদ্দীনসহ ইউনিয়নটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও খেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে এ ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান মরহুম নাজির হোসেন, মরহুম আবুল বাশার ও মরহুম আজহারুল ইসলাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের স্মৃতিকে ধরে রাখতে এই চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট খেলা।

এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করবে। স্বাগতিক দল হিসেবে উদ্বোধনী ম্যাচে মন্ডলপাড়া সন্ধানী যুব সংঘ বনাম ভজনপুর মোহামেডান স্পোটিং ক্লাব অংশ গ্রহণ করে।
খেলাটি দেখতে মাঠের চারপাশে হাজার হাজার উৎসুক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ বিষয়ে
তিরনই হাট ইউপির চেয়ারম্যান আলমগীর হোসাইন জানান প্রয়াত তার বাবা মরহুম আজা হারুল খান সহ গুণী
তিন ইউপির চেয়ারম্যান কে স্মরণীয় করতে এ ফুটবল খেলা আয়োজন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ