মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
সালথা থানায় অফিসার ইনচার্জ হিসাবে (ওসি) মোঃ আতাউর রহমান যোগদানের পর থেকে সালথা উপজেলা বাসি এখন শান্তিতে বসবাস করিতে পারিতেছেন, যেমন তিনি মাদকের বিরুদ্ধে চির টলারেন্স ঘোষণা করেছেন, এমনকি যে কোন অপরাধীকে সাথে সাথে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করিতেছেন। এজন্য সালথা উপজেলার সর্বস্তরের জনগণ তাকেসহ পুরো স্টাফকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, এরে ধারাবাহিকতায় ইতি মধ্যে তিনি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন, এ খবর শুনে জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ আনন্দিত হয়েছেন, এবং বলেছেন এ ধারা অব্যয় থাকলে অবশ্যই মানুষ আরো শান্তিতে বসবাস করতে পারবে, তিনি আসার পর থেকে যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে পেরেছেন তেমনিভাবে সকল প্রকার ঝামেলাও নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে, এরই ধারাবাহিকতায় একের পর এক সাফল্য অর্জন করতে পারতেছেন সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, একজন ভুক্তভোগের সাথে কথা বলে জানতে পারি যে তার অনেক দিনের বড় একটা সমস্যা সেইটা মুহূর্তেই মধ্যে সমাধান করে দিয়েছেন এজন্য ওই ব্যক্তি অফিসার ইনচার্জকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন। এমনিভাবে অনেকেই থাকে মানবিক পুলিশ অফিসার হিসেবে আখ্যা দিচ্ছেন, এবং সাধারণ জনগণের ও মানুষের আশা তিনি তার এ সকল সৎ কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং মানুষদেরকে যেভাবে এখন নিরাপদে রেখেছেন ভবিষ্যতেও তিনি এভাবেই রাখবেন, এক কথায় অনেক ব্যক্তি তাকে শুধু মানবিক পুলিশ অফিসার নয় একজন সৎ এবং যোগ্য অফিসার ইনচার্জ হিসেবে তাকে প্রশংসা ভাষাচ্ছেন, আর একজন ভুক্তভোগী বলেন সালথা থানায় বর্তমান যে আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে সকলেই সৎ এবং যোগ্য পুলিশ অফিসার তাই আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ইতিমধ্যেই তিনি বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছেন, এবং যারা এগুলো সঙ্গে জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।