
আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর ) প্রতিনিধি :-
ফরিদপুরের বোয়ালমারীতে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যুব দল নেতা ফকির মো নাসিম। যেখানে মানুষ ভাল কাজ করতে ভুলে গেছে। সব সময় শুধু অপরাধ কাজে কর্মে ব্যস্ত থাকে । ধর্মপ্রাণ মানুষের নামাজ আদায় করার জন্য নিজ উদ্যোগে সাতৈর রেল স্টেশনের পাশে একটি মসজিদ নির্মাণ করছে।
মসজিদ নির্মাণের উদ্যোগ কর্তা ফকির মো নাসিম বলেন,আমি ধর্ম প্রান জনগণের কথা চিন্তা করে মসজিদ টি নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করি। এখানে রেল স্টেশন নামাজের সময় যাত্রীরা নামাজ পড়তে পারে না। তাছাড়া আশেপাশের মানুষ নামাজ আদায় করতে পারে না। কোন সহৃদয় বান লোক মসজিদ নির্মাণে সহায়তা করতে চান, তারা সবাই করতে পারেন।