1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কক্সবাজার মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী আনসার উল্লাহ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী আনসার উল্লাহ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার!

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একাধিক হত্যা ও অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি আনসার উল্লাহ (২৩) এবং তার সহযোগী দেলোয়ার হোসেন (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ আগস্ট কক্সবাজার সদর থানাধীন গুমগাছতলা এলাকা থেকে থানার একটি চৌকস টিম তাদের আটক করে।
পুলিশ সূত্র জানায়, আনসার উল্লাহ কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে। তিনি বিভিন্ন হত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার কথাও স্বীকার করেছেন। অপর গ্রেপ্তার দেলোয়ার কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার আবুল হোসেনের ছেলে।
গ্রেপ্তারের পর তাদের নিয়ে অভিযান চালিয়ে কালারমারছড়া ইউনিয়নের পূর্ব আধারঘোনা এলাকায় আনসারের ভাড়া বাসায় তল্লাশি চালায় পুলিশ। সেখানে বক্সখাটের নিচ থেকে ১টি দেশীয় তৈরি সচল একনলা বন্দুক, ১টি এলজি এবং ২টি কাতুর্জ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কুখ্যাত সন্ত্রাসী আনসার উল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ